ল্যাপটপে চার্জ থাকবে ১৬ ঘণ্টা!

১৩ মে, ২০১৯ ১২:৪৫  
বাজারে থিংকপ্যাড সিরিজের তিনটি মডেলের নতুন ল্যাপটপ উন্মোচন করা হয়েছে লেনেভো। এই মডেলগুলোতে রয়েছে নতুন প্রসেসর আর গ্রাফিক্স কার্ড। সেই সঙ্গে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা। ল্যাপটপের মডেলগুলো হলো- থিংকপ্যাড টি৪৯৫, থিংকপ্যাড টি৪৯৫এস, এবং থিংকপ্যাড টি৩৯৫। ল্যাপটপগুলোতে রয়েছে এএমডি রাইজেন ৭ প্রো সিরিজ প্রসেসর এবং এএমডি ভেগা গ্রাফিক্স। এদিকে ল্যাবরেটরি পরীক্ষায় থিংকপ্যাড টি৪৯৫এস মডেলের ল্যাপটপের চার্জ থাকছে প্রায় ১৬.৪ ঘণ্টা। এছাড়া অন্য দুটি মডেলেও অত্যন্ত শক্তিশালী ব্যাটারি রয়েছে। এত বিপুল সময় চার্জ থাকায় এই ল্যাপটপগুলো এক্ষেত্রে বাজারের অন্য সব ল্যাপটপকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। লেনোভোর ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি মাসেই উত্তর আমেরিকারবাজারে নতুন থিংকপ্যাড ল্যাপটপগুলোর বিক্রি শুরু হবে।